NEWS DESK ২০ জানু ২০২৬ ০৬:৩১ পি.এম
চলতি করবর্ষে ৩১ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন; বর্তমানে ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন বা বিবরণী দাখিল না করলে গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটের মত জরুরি পরিষেবা কাটা যেতে পারে।
পাশাপাশি আয় যা-ই হোক না কেন, এনবিআর কিছু বিশেষ ধরনের করদাতার জন্য রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে। পেশা ও কর্মকাণ্ডের ভিত্তিতে ৪৫ শ্রেণির টিআইএনধারীর জন্য রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।
সামাজিক অনুষ্ঠান, করপোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি করপোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় প্রতিষ্ঠান থেকে ভাড়া বা অন্য সেবা নেওয়ার সময় সেবা গ্রহণকারীর আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট সময়ে রিটার্ন জমা না দিলে আটকে যেতে পারে বিয়েসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান।
এছাড়া রিটার্ন দাখিল না করলে গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা কাটা যেতে পারে।
আয়কর আইনেই কর কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। আইন ভঙ্গ হলে কর কর্মকর্তারা যে কোনো পরিষেবা সংযোগ কেটে দিতে পারেন। এছাড়া জরিমানা, অতিরিক্ত কর পরিশোধসহ আরও কিছু মাশুল গুণতে হবে করতাদাকে।
এছাড়া বেতন-ভাতাদি প্রাপ্তিতে জটিলতা হতে পারে রিটার্ন দাখিল করা না হলে।
আয়কর আইনের ধারা ২৬৬- এ বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণ ব্যাতীত রিটার্ন দাখিল না করলে তার (করদাতা) সর্বশেষ নিরূপিত আয়ের ১০ শতাংশ জরিমানা করা যাবে। তবে তা এক হাজার টাকার কম হবে না। এছাড়া, রিটার্ন দাখিলের ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিন ৫০ টাকা করে জরিমানা ধার্য করতে পারবেন সংশ্লিষ্ট উপ-কর কমিশনার।
যদিও, এখানে দুটি শর্ত রয়েছে- আগে যার কর কখনোই নির্ধারণ করা হয়নি, তার জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং আগে কর নির্ধারণ করা হয়েছে, এমন করদাতার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ অথবা ১ হাজার টাকার মধ্যে যা অধিক হবে, তাই জরিমানা হিসেবে ধার্য করা হবে।
আর ১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন; এর মাধ্যমে তিনি (করদাতা) বিভিন্ন বিনিয়োগের বিপরীতে যে কর অব্যাহতি পাওয়ার কথা ছিল তা কমে আসবে শাস্তিস্বরূপ। মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ; এর আওতায় জরিমানার বাইরেও বাড়তি করের খড়গ ঝুলবে করদাতার ওপর।
চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে। চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন তারা।
করদাতার তরফে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশির ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য দিয়ে বিদেশে বসেই ই-রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।
দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি: সমাজকল্যাণমন্ত্রী
ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন
তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী কারা
‘ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে সম্পর্ক ভারসাম্যপূর্ণ হয়েছে’
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
বিদায় নিতে আপনাদের সামনে এসেছি : প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ দুইজন
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
বন্দর ইজারা নিয়ে গোপনীয়তা জনস্বার্থের পরিপন্থী: ফরহাদ মজহার
র্যাবের নতুন নাম এসআইএফ
হাইকোর্টে জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়
মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
ঋণখেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ
হাদির সন্তান ও ভাইকে খুন করার শঙ্কায় থানায় জিডি
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
আজ ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
শনিবার থেকে ২৪ ঘণ্টার জন্য তিতাস গ্যাসের সরবরাহ লাইনে নিম্নচাপ
আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট প্রতি ভরি ২,৫৫,৬১৬ টাকা
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য
আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন শারমীন এস মুরশিদ