শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঋণখেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ

NEWS DESK ২৫ জানু ২০২৬ ১১:২৭ এ.এম

নির্বাচন

ইলেকশন কমিশনের নমনীয়তা ও ঋণখেলাপিদের নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে-সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টাকার এ খেলা নির্বাচনকে প্রভাবিত করছে, এটা অব্যাহত থাকায় অতীতের ব্যবস্থাই যেন অব্যাহত রেখেছে-সেটা আমরা লক্ষ করছি।’

 

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘আমার যতটুকু মনে পড়ে নির্বাচন কমিশনের একজন সদস্য বলেছেন, মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন। তার মানে এটা স্পষ্ট ওই ব্যক্তি ঋণখেলাপি। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই এটা হতে পারে না। আমার মনে হয়, নির্বাচন কমিশনকে প্রশ্ন করা দরকার এ ধরনের আচরণ তারা কী ভবিষ্যতেও করবে।


তারা যদি ভবিষ্যতেও এরকম আচরণ করে, তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে। এ নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য। আমি আশা করি, নির্বাচন কমিশন এ ব্যাপারে আরো কঠোরতা প্রদর্শন করবে।’
সুজন সম্পাদক বলেন, ‘কেউ যদি আইন লঙ্ঘন করে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া।


আরো যেটা লক্ষ করেছি, পোস্টার ব্যালটের ব্যাপারে একটা বিতর্ক উঠেছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি সুরাহা করবে। কারণ পোস্টার ব্যালট পুরো নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচনী ফলাফলকে বিতর্কিত করে দিতে পারে।’
তিনি বলেন, ‘আরেকটা হচ্ছে অপতথ্য, এখন এআইয়ের যুগে অনেক কিছু করা সম্ভব। জীবিত ব্যক্তিকে মৃত করা, মৃতকে জীবিত করা এবং বিভিন্ন প্রকার অপপ্রচার চালানো।


’ অতীতে করা হয়েছে, ভবিষ্যতে আরো অনেক বেশি করা হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। 
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের এ ব্যাপারে সজাগ ও তৎপর থাকা দরকার। কারণ এগুলো নির্বাচন প্রভাবিত করবে। আমরা আশা করব, নির্বাচন কমিশন এ ব্যাপারে তৎপর হবে এবং তাদের করণীয় করবে।’

 

রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন এ মানসিকতা পরিহার করে। তারা যে আচরণ করছেন, এটা অসহিষ্ণুতা, এ অসহিষ্ণুতা থেকেই সহিংসতার সৃষ্টি হয়। আমরা কোথাও কোথাও দেখেছি ডিম ছোড়া, ময়লা পানি ফেলা, সহিংসতা-এখনই এটা যদি বন্ধ না হয়, দলগুলো এবং তাদের প্রার্থীরা যদি এসব থেকে বিরত না থাকে, নির্বাচন কমিশন এবং সরকার যদি এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণে না আনে, তাহলে পরিস্থিতি বেসামাল পর্যায়ে যাবে।’

 

নির্বাচনে টাকা বিলি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই যে টাকার খেলা নির্বাচনকে প্রভাবিত করছে—এটা অব্যাহত থাকায় অতীতের ব্যবস্থাই যেন অব্যাহত রেখেছে সেটা আমরা লক্ষ্ করছি।’

 

‘বিশেষত ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে-সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটা কথা আছে, টাকা দিয়ে ভোট কেনা যায়; এটা থেকে উত্তরণের জন্য আমরা নির্বাচন কমিশন সংস্কারের পক্ষ থেকে অনেকগুলো সুপারিশ করেছিলাম। আমাদের একটা প্রস্তাব ছিল, নির্বাচন কমিশন যেন প্রতিনিয়ত প্রার্থীদের ব্যয় পর্যবেক্ষণ করে। কিন্তু কমিশন উপেক্ষা করছে আমাদের এ প্রস্তাব।’

 

সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার বলেন, ‘নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজ-সব অংশীজনের সম্মিলিত উদ্যোগ ছাড়া বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়।’ ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অবাধ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে

news image

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

news image

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি: সমাজকল্যাণমন্ত্রী

news image

ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

news image

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

news image

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

news image

জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি

news image

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন

news image

তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী কারা

news image

‘ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে সম্পর্ক ভারসাম্যপূর্ণ হয়েছে’

news image

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

news image

বিদায় নিতে আপনাদের সামনে এসেছি : প্রধান উপদেষ্টা

news image

রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ দুইজন

news image

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

news image

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

news image

ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে

news image

বন্দর ইজারা নিয়ে গোপনীয়তা জনস্বার্থের পরিপন্থী: ফরহাদ মজহার

news image

র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ

news image

হাইকোর্টে জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম

news image

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়

news image

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা

news image

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

news image

ঋণখেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ

news image

হাদির সন্তান ও ভাইকে খুন করার শঙ্কায় থানায় জিডি

news image

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

news image

আজ ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

news image

শনিবার থেকে ২৪ ঘণ্টার জন্য তিতাস গ্যাসের সরবরাহ লাইনে নিম্নচাপ

news image

আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট প্রতি ভরি ২,৫৫,৬১৬ টাকা

news image

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

news image

আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন শারমীন এস মুরশিদ