NEWS DESK ২৬ জানু ২০২৬ ১১:৪৫ এ.এম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর কুলবিলা নামক স্থানে ১৮ মিটার দৈর্ঘ্য ও ৭.৩ মিটার প্রস্থ একটি সেতু নির্মাণ করা হয়েছে। তবে এতে সংযোগ সড়ক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করা হোক। উপজেলা প্রকৌশলী দপ্তর জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা হবে।
দামুড়হুদা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর সেতু নির্মাণ কাজের টেন্ডার হয়। টেন্ডারে অন্য পূর্ণা ঠিকাদার এন্টারপ্রাইজ কাজ পায়। ২০২৩ সালে ৩ অক্টোবর কাজের ওয়ার্ক অর্ডার হয়। ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়।
তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অনেক পর সেতুর মূল নির্মাণকাজ সম্পন্ন করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দীন বলেন, সেতুর কাজ ৬/৭ মাস আগে শেষ হলেও তা কোনো কাজে আসছে না। দুই মুখের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় পাশের ডায়ভাসন সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।এতে চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় আরেক বাসিন্দা আব্দুল মান্নান মানা বলেন, সেতুটির কাজ সম্পন্ন হলে ও তার দুই মুখে সংযোগ সড়ক না করার কারণে সেতু কোনো কাজে আসছে না। আমাদের অনেক রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। সংযোগ সড়ক না হলে মাঠের ফসল তোলা নিয়ে সমস্যায় পড়তে হবে। ২/৩ মাইল রাস্তা ঘুরে আলুকদিয়া মোড় হয়ে ফসল আনতে হবে।
পাশে খাল থাকায় বর্ষা মৌসুম শুরু হলে পাশের ডায়ভাসন সড়ক ডুবে গেলে চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে।
এ বিষয়ে ঠিকাদার সোহরাব হোসেন বলেন, সংযোগ সড়কের স্থান অনেক উঁচু এবং নিচে পানি থাকায় কাজ করা সম্ভব হয়নি। পানি শুকিয়ে গেছে। দু-এক দিনের মধ্যেই সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।
দামুড়হুদা উপজেলা প্রকৌশলী খালিদ হাসান বলেন, ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সংযোগ সড়কের কাজ সম্পন্ন হবে। তা নাহলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহে আ.লীগ নেতার পুকুরে বিষ, ১৮ লাখ টাকার ক্ষতি
চাদাঁবাজির অভিযোগে নিজদলের ২৬ নেতাকর্মীর নামে মামলা দিলেন নবনির্বাচিত এমপি
ভিসির পদত্যাগসহ ৭ দফা দাবিতে তালা, বৈঠকে উত্তেজনা ও হাতাহাতি
ঢাবি অধ্যাপককে ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ
নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল
ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, আহতদের সর্বশেষ অবস্থা
ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের দাবীতে ইনকিলাব মঞ্চ
লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ, দুইজনের নামে পুলিশের মামলা
মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত
সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ, কারণ জানালেন ঠিকাদার
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না
ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দুঃখ প্রকাশ করলেন জামায়াত নেতা
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
৭ মাস পর জামিনে মুক্তি, জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
শৈলকুপায় প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল কৃষকের
ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক
রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, ১১টি জীবিত উদ্ধার
অস্ত্রের লাইসেন্স পেতে লাইন
দিনে-দুপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা
যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
সীতাকুণ্ডে আগুনে ১২ দোকান ভস্মীভূত
সিংড়ায় জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা, স্বজনদের আগুনে বৃদ্ধা নিহত
হিজলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার