NEWS DESK ২৫ জানু ২০২৬ ১১:০৬ পি.এম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে নাজমীন (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাজনীন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জালাল মিয়ার মেয়ে। নাজমীন কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। পরিবারের ভাষ্য অনুযায়ী, বাবা–মায়ের চিকিৎসা ব্যয়ের কষ্ট ও স্বামীর চিকিৎসা খরচ না দেওয়ায় মানসিক চাপে তিনি এই সিদ্ধান্ত নেন।
নাজনীনের মা পারভিন জানান, দুই মাস আগে তার মেয়ের কিডনি সমস্যা ধরা পড়ে। প্রথমে ঢামেকে চিকিৎসা নিলেও অবস্থা খারাপ হওয়ায় আজ তাকে ভর্তি করা হয়। আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যয় পরিবারকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিল বলেও দাবি করেন তিনি।
পারভিন জানান, সন্ধ্যায় নাজনীন বলেন, ‘মা, তোমাদের আর কষ্ট দেব না। আমার মেয়েটাকে দেখে রেখো।’ এরপর বাথরুমে যাওয়ার কথা বলে বের হন। কিছুক্ষণ পর হাসপাতালের নতুন ভবনের ৮ তলার বাথরুমের পাশের খোলা জায়গা দিয়ে তিনি লাফিয়ে পড়েন। নিচে থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকদের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঝিনাইদহে আ.লীগ নেতার পুকুরে বিষ, ১৮ লাখ টাকার ক্ষতি
চাদাঁবাজির অভিযোগে নিজদলের ২৬ নেতাকর্মীর নামে মামলা দিলেন নবনির্বাচিত এমপি
ভিসির পদত্যাগসহ ৭ দফা দাবিতে তালা, বৈঠকে উত্তেজনা ও হাতাহাতি
ঢাবি অধ্যাপককে ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ
নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল
ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, আহতদের সর্বশেষ অবস্থা
ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের দাবীতে ইনকিলাব মঞ্চ
লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ, দুইজনের নামে পুলিশের মামলা
মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত
সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ, কারণ জানালেন ঠিকাদার
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না
ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দুঃখ প্রকাশ করলেন জামায়াত নেতা
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
৭ মাস পর জামিনে মুক্তি, জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
শৈলকুপায় প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল কৃষকের
ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক
রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, ১১টি জীবিত উদ্ধার
অস্ত্রের লাইসেন্স পেতে লাইন
দিনে-দুপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা
যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
সীতাকুণ্ডে আগুনে ১২ দোকান ভস্মীভূত
সিংড়ায় জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা, স্বজনদের আগুনে বৃদ্ধা নিহত
হিজলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার