NEWS DESK ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯ এ.এম
যুক্তরাষ্ট্র শুক্রবার চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানো এবং অত্যন্ত উচ্চ ক্ষমতার নতুন পরীক্ষা প্রস্তুতির অভিযোগ তুলেছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল।
জেনেভায় অনুষ্ঠিত ইউএন কনফারেন্স অন ডিসআরমামেন্টে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি থমাস ডিন্যানো বলেন, ‘আজ আমি প্রকাশ করতে পারি যে, যুক্তরাষ্ট্র সরকার অবগত আছে—চীন পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে কয়েকশ টন ক্ষমতার পরীক্ষার প্রস্তুতিও অন্তর্ভুক্ত।’
তিনি বলেন, ‘২০২০ সালের ২২ জুন চীন এমনই একটি ক্ষমতাসম্পন্ন পারমাণবিক পরীক্ষা চালায়।
’
এর আগে গত বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই ধরনের অভিযোগের ইঙ্গিত দিয়েছিলেন, তবে তখন এত বিস্তারিত তথ্য দেননি।
ট্রাম্প ৩১ অক্টোবর বলেন, ওয়াশিংটন মস্কো ও বেইজিংয়ের সঙ্গে ‘সমান ভিত্তিতে’ পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করবে। তবে তিনি কী ধরনের পরীক্ষা পুনরায় চালুর কথা বলছেন—সে বিষয়ে ব্যাখ্যা দেননি।
শুক্রবার ডিন্যানো বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মি পরীক্ষাগুলো গোপন রাখতে ‘পারমাণবিক বিস্ফোরণ আড়াল করার’ চেষ্টা করেছে, কারণ তারা জানত এসব পরীক্ষা নিষেধাজ্ঞা সংক্রান্ত অঙ্গীকার লঙ্ঘন করে।
তিনি অভিযোগ করেন, চীন ‘ডিকাপলিং’ নামে পরিচিত একটি পদ্ধতি ব্যবহার করেছে—যার মাধ্যমে ভূকম্পন পর্যবেক্ষণের কার্যকারিতা কমানো হয়—এবং এভাবে বিশ্ব থেকে তাদের কার্যক্রম গোপন রাখার চেষ্টা করেছে।
ডিন্যানোর এসব মন্তব্য আসে এমন এক সময়, যখন তিনি রাশিয়া ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেন।
চীন ইতোমধ্যে জানিয়েছে, ‘এই পর্যায়ে’ তারা নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দেবে না।
ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ
বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার
রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি
চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত
ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি
তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো
ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫
যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল
ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র
১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের
এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩
পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২
এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর
অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩
ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০
পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার
মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা
বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান