NEWS DESK ২৪ জানু ২০২৬ ১১:৩০ এ.এম
সংগৃহীত ছবি
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকার ওপর হামলা চালিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন জীবিত আছেন বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড।
মার্কিন সাউদার্ন কমান্ড এক্স—এ জানায়, পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স ‘সাউদার্ন স্পিয়ার’ নির্ধারিত সন্ত্রাসী সংগঠনের দ্বারা পরিচালিত একটি নৌযানের ওপর প্রাণঘাতী সামরিক হামলা চালায়।
মার্কিন কোস্ট গার্ড সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন সাউদার্ন কমান্ড-এর কাছ থেকে বিষয়টি অবহিত হয়েছে এবং জীবিত ব্যক্তিকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সমন্বয় করছে।
‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে পরিচিত এই অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর ওপর চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ১১৭ জন নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসন বলেছে, এই অভিযানের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ কমানো।
চলতি বছরে এখন পর্যন্ত মার্কিন হামলার গতি কিছুটা কমেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর দুটি নৌকায় হামলা চালানো হয়, যাতে পাঁচজন নিহত হন।
শুক্রবারের এই হামলাটি এমন এক সময় ঘটল, যখন এর আগেই মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে আনা হয় এবং তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। মাদুরো এ মাসের শুরুতে অভিযোগগুলো অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।
প্রকাশ্যে মার্কিন কর্মকর্তারা বলছেন, নৌকায় হামলা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ ঠেকানো। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আগে গোপনে স্বীকার করেছিলেন যে, এই চাপ সৃষ্টির কৌশলের আরেকটি লক্ষ্য ছিল মাদুরোকে ক্ষমতা থেকে সরানো।
ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ
বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার
রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি
চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত
ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি
তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো
ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫
যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল
ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র
১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের
এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩
পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২
এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর
অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩
ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০
পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার
মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা
বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান