NEWS DESK ২২ জানু ২০২৬ ০৮:৪৮ পি.এম
ছবিসূত্র : এবিপি লাইভ
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভাদরওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেনাদের বহনকারী গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
সেনা সূত্রে বলা হয়েছে, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটি মোট ১৭ জন কর্মীকে নিয়ে একটি উঁচু পোস্টের দিকে যাচ্ছিল।
পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ১০ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিনহা এক্স-এ বলেছেন, ‘ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ ত্যাগকে সর্বদা স্মরণ করব।শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
তিনি আরো বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে, সমগ্র জাতি শোকাহত পরিবারের সঙ্গে একাত্মতা ও সমর্থনে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ
বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার
রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি
চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত
ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি
তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো
ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫
যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল
ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র
১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের
এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩
পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২
এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর
অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩
ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০
পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার
মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা
বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান