NEWS DESK ২১ জানু ২০২৬ ১০:২২ এ.এম
ইরানজুড়ে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার ‘দাঙ্গাকারীদের’ বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লেখেন, ‘সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে। যিনি দয়া পাওয়ার যোগ্য নন, তাকে যদি অযথা ছাড় দেওয়া হয়, তবে তা ন্যায়ের পরিপন্থী হবে।’
তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন রোববার অল্প সময়ের জন্য আংশিকভাবে ইন্টারনেট চালু হয় এবং পরে তা অধিকাংশ মানুষের জন্য পুরোপুরি বন্ধ করা হয়।
এজেই সম্প্রতি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তিন নেতা জানান, তথাকথিত ‘খুনি ও সন্ত্রাসী উসকানিদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে যারা বিদেশি শক্তির প্ররোচনায় ভুলবশত বিক্ষোভে অংশ নিয়েছে, তারা কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘ইসলামি সহানুভূতি’ পেতে পারে।
ইরানি কর্তৃপক্ষ বরাবরের মতোই এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। দেশটির দাবি, তারা বিক্ষোভকারীদের অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে।
এরই মধ্যে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে ‘কয়েক হাজার মানুষ’ নিহত হয়েছে। তবে এসব হত্যাকাণ্ড রাষ্ট্রীয় বাহিনীর নয়, বরং বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট এজেন্টদের কাজ।
গত ২৮ ডিসেম্বর তেহরানের ডাউনটাউন এলাকায় দোকানদারদের আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ গ্রেফতার বা আটক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকার প্রতিদিনই নতুন গ্রেফতারের ঘোষণা দিচ্ছে।
ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ
বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার
রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি
চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত
ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি
তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো
ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫
যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল
ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র
১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের
এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩
পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২
এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর
অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩
ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০
পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার
মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা
বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান