শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ভারতে ভোটার তালিকা থেকে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে

NEWS DESK ২১ জানু ২০২৬ ১০:১৭ এ.এম

ভারতে

ভারতে ভোটার তালিকা সংশোধনে চলমান ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়া নিয়ে প্রকাশিত এক জুরি প্রতিবেদনে বলা হয়েছে, এ কাজ অত্যন্ত তাড়াহুড়া এবং অগোছালোভাবে করা হচ্ছে। ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার সঠিক নিয়ম এখানে মেনে চলা হচ্ছে না। 


ধর্ম বা পরিচয়

গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ভোটারদের নাম নিবন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের বস্তি ভেঙে ফেলা হয়েছে। তাদের ‘অবৈধ বাসিন্দা’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আহমেদাবাদের আকবরনগরের একটি মুসলিম বসতি ভেঙে দেওয়ার পর হাইকোর্ট পুনর্বাসনের নির্দেশ দিলেও বিজেপি–দলীয় যোগী আদিত্যনাথের সরকার বস্তিটি নির্দেশ মানছে না। ‘উচ্ছেদ’ হওয়া বাসিন্দাদের অবৈধ বলে তাদের নাম ভোটার তালিকায় নেওয়া হচ্ছে না।

বাদ পড়া অভিবাসীরা

রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যে দেখা গেছে, অনেক কৃষিশ্রমিক কাজের প্রয়োজনে অন্য রাজ্যে থাকায় বাড়িতে অনুপস্থিত ছিলেন। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী, তারা ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী ‘সালওয়া জুডুম’-এর সহিংসতার কারণে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ নাম নিবন্ধন ফরম পাননি। প্রায় ৬৪৪টি গ্রাম ধ্বংস হয়েছে এবং ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মিলিশিয়া গোষ্ঠী রাজ্যে অনেকের ঘর পুড়িয়ে দেওয়ায় তারা নথিপত্র হারিয়েছেন। সাবেক বিধায়ক মণীশ কুঞ্জামের মতে, বিএলও কর্মকর্তারা এসব এলাকায় খুব কমই যান এবং এই অঞ্চলে প্রায় এক লাখ ২৫ হাজার থেকে এক লাখ ৫০ হাজার ভোটার বাদ পড়ার আশঙ্কা রয়েছে।

 

বস্তিবাসী

মহানগর এলাকার বস্তিবাসী, বিশেষ করে তামিলনাড়ুর অনেক মানুষ এই প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন। মুম্বাই, জলন্ধর ও হায়দরাবাদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, উচ্চবিত্ত এলাকার ৭৪ শতাংশ মানুষ ভোটার হতে পারলেও বস্তি এলাকার ৫০ শতাংশের কম মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হতে পেরেছেন।

 

জীবিত মানুষকে মৃত ঘোষণা

বিহারে জীবিত থাকলেও অনেক বয়স্ক মানুষকে তালিকায় ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে। এর ফলে তারা বৃদ্ধ ভাতা পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন। ২০২৫ সালের আগস্টে বিহারের আরার এক চালককে ভুল করে মৃত ঘোষণা করার খবর পাওয়া গিয়েছিল। একইভাবে গুজরাটের আহমেদাবাদেও ১ হাজার ২০৬ জনকে তালিকায় ‘মৃত’ দেখানো হয়েছে।

 

নারী ও ট্রান্সজেন্ডাররা বাদ

রাজ্যগুলোতে নারী ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। এর একটি কারণ হচ্ছে, নির্বাচন কমিশন শ্বশুরবাড়ির আত্মীয়দের ‘স্বীকৃত আত্মীয়’ হিসেবে মানছে না। ফলে বিয়ের পর যারা পৈতৃক গ্রাম ছেড়ে এসেছেন, তারা সহজে যাচাইযোগ্য আত্মীয় খুঁজে পাচ্ছেন না। এ ছাড়া পরিবার থেকে বিচ্ছিন্ন ট্রান্সজেন্ডারদেরও আবাসন সমস্যার কারণে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

 

ধারাবাহিক প্রভাব

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ব্যক্তির নাম তালিকা থেকে বাদ পড়লে তার সন্তানদের নামও স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ার ঝুঁকিতে পড়ছে। কারণ, তারা মা-বাবার তথ্য প্রমাণ করতে পারছেন না যে তিনি ভারতের নাগরিক। এ ছাড়া ভোটার কার্ডের নম্বর (ইপিআইসি) ও নামে ভুল থাকার কারণেও অনেকের নাম কাটা যাচ্ছে।

সম্মেলনে জানানো হয়, বিএলও কর্মকর্তারা প্রচণ্ড চাপের মধ্যে কাজ করছেন। কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। নির্বাচন কমিশন বিএলও কর্মকর্তাদের এই মানসিক চাপের বিষয়টি স্বীকার করছে না। এ ছাড়া ২০০২ সালের তালিকার সঙ্গে সংযোগ খোঁজা এবং নথিপত্রের কঠিন শর্ত সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে।

সবশেষে বলা হয়েছে, প্রয়োজনীয় সুরক্ষা ছাড়াই ভোটার তালিকার সঙ্গে আধার কার্ড যুক্ত করা হচ্ছে। ফলে ভবিষ্যতে সাধারণ মানুষের ওপর নজরদারি বা হয়রানি হতে পারে। এতে ভোটারদের ব্যক্তিগত তথ্য অপব্যবহারের ঝুঁকি তৈরি হচ্ছে।

তথ্যসূত্র: দ্য ওয়্যার


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের

news image

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

news image

শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

news image

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

news image

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

news image

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

news image

রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা

news image

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা

news image

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

news image

গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি

news image

চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের

news image

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ

news image

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

news image

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি

news image

তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

news image

ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো

news image

ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫

news image

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

news image

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র

news image

১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের

news image

এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

news image

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩

news image

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২

news image

এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার

news image

ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর

news image

অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩

news image

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

news image

পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার

news image

মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা

news image

বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান