NEWS DESK ২১ জানু ২০২৬ ১২:৪০ পি.এম
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ‘নো চিলড্রেন পোস্টিং’ পর বাংলাদেশেও নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ ঘোষণা করেছে ভারত। গতকাল (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তের মধ্যেও ঢাকাসহ দেশের পাঁচটি ভারতীয় কূটনৈতিক মিশন তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে ভারত। খবর হিন্দুস্থান টাইমস
মঙ্গলবার (২০ জানুয়ারি) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত প্রক্রিয়াধীন ছিল। এর অংশ হিসেবে ঢাকার হাইকমিশন ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবার-পরিজনদের ভারতে ফিরে যেতে পরামর্শ দেয়া হয়েছে।
‘নন-ফ্যামিলি পোস্টিং’ বলতে বোঝায়; কোনো কূটনীতিক বা সরকারি কর্মকর্তাকে এমন একটি দেশে/স্থানে দায়িত্ব দেওয়া, যেখানে নিরাপত্তা, রাজনৈতিক অস্থিরতা বা বিশেষ ঝুঁকির কারণে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয় না।
বর্তমানে পাকিস্তানেও অনুরূপভাবে ‘নো চিলড্রেন পোস্টিং’ চালু রয়েছে। ‘নো চিলড্রেন পোস্টিং’ বলতে বোঝায়, কোনো কূটনীতিক বা সরকারি কর্মকর্তাকে এমন একটি স্থানে দায়িত্ব দেওয়া, যেখানে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা (স্বামী/স্ত্রী) থাকতে পারলেও শিশুদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয় না।
আর নো চিলড্রেন পোস্টিং হলো পরিবার থাকতে পারে, কিন্তু শিশু নয়।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে উগ্র ও চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে এবং পাকিস্তান-সংশ্লিষ্ট উপাদানগুলো তুলনামূলকভাবে বেশি সুযোগ পাচ্ছে। এ কারণে কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
এর আগে ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করলেও ঢাকা তা প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে ভারত সরকার উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়ার অভিযোগও তুলেছে।
২০২৪ সালের আগস্টে তত্ত্বাবধয়ক সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস ঘটনার পর ঢাকায় ও নয়াদিল্লিতে উভয় দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনাও ঘটে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তার মাত্র কয়েক সপ্তাহ আগে এ পদক্ষেপ নিল ভারত।
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ‘নো চিলড্রেন পোস্টিং’ পর বাংলাদেশেও নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ ঘোষণা করেছে ভারত। গতকাল (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তের মধ্যেও ঢাকাসহ দেশের পাঁচটি ভারতীয় কূটনৈতিক মিশন তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে ভারত। খবর হিন্দুস্থান টাইমস
মঙ্গলবার (২০ জানুয়ারি) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত প্রক্রিয়াধীন ছিল। এর অংশ হিসেবে ঢাকার হাইকমিশন ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবার-পরিজনদের ভারতে ফিরে যেতে পরামর্শ দেয়া হয়েছে।
‘নন-ফ্যামিলি পোস্টিং’ বলতে বোঝায়; কোনো কূটনীতিক বা সরকারি কর্মকর্তাকে এমন একটি দেশে/স্থানে দায়িত্ব দেওয়া, যেখানে নিরাপত্তা, রাজনৈতিক অস্থিরতা বা বিশেষ ঝুঁকির কারণে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয় না।
বর্তমানে পাকিস্তানেও অনুরূপভাবে ‘নো চিলড্রেন পোস্টিং’ চালু রয়েছে। ‘নো চিলড্রেন পোস্টিং’ বলতে বোঝায়, কোনো কূটনীতিক বা সরকারি কর্মকর্তাকে এমন একটি স্থানে দায়িত্ব দেওয়া, যেখানে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা (স্বামী/স্ত্রী) থাকতে পারলেও শিশুদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয় না।
আর নো চিলড্রেন পোস্টিং হলো পরিবার থাকতে পারে, কিন্তু শিশু নয়।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে উগ্র ও চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে এবং পাকিস্তান-সংশ্লিষ্ট উপাদানগুলো তুলনামূলকভাবে বেশি সুযোগ পাচ্ছে। এ কারণে কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
এর আগে ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করলেও ঢাকা তা প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে ভারত সরকার উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়ার অভিযোগও তুলেছে।
২০২৪ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস ঘটনার পর ঢাকায় ও নয়াদিল্লিতে উভয় দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনাও ঘটে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তার মাত্র কয়েক সপ্তাহ আগে এ পদক্ষেপ নিল ভারত।
ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ
বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার
রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি
চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত
ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি
তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো
ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫
যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল
ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র
১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের
এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩
পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২
এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর
অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩
ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০
পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার
মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা
বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান